|
জ্ঞান, নৈতিকতা ও চরিত্রে বলীয়ান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে শিক্ষার্থীদের
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() জ্ঞান, নৈতিকতা ও চরিত্রে বলীয়ান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে শিক্ষার্থীদের তিনি বলেন, শিক্ষকরা একটি প্রতিষ্ঠানের ইঞ্জিন আর শিক্ষার্থীরা সেই ইঞ্জিনের কাঁচামাল। তাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো বিকল্প নেই। নিয়মিত পাঠ্যবইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও চরিত্রে বলীয়ান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট মাওলানা আতিকুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুল্লাহ আল জাওয়াদ, তুরাগ শিল্প গোষ্ঠী। পরে ইসলামী সংগীত পরিবেশন করে তুরাগ শিল্পী গোষ্ঠী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আঃ হান্নান মাসুদ। ![]() জ্ঞান, নৈতিকতা ও চরিত্রে বলীয়ান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে শিক্ষার্থীদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর নায়েবে আমীর মো. হোসেন আলী এবং সেক্রেটারি আ. স. ম. ফারুক। শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন চ্যারিটি কেয়ার বাংলাদেশের চেয়ারম্যান ও তা’মীরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. হাফিজুর রহমান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
