ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতলা ইউনিয়নে ১,৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Monday, 16 March, 2026, 3:39 PM

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতলা ইউনিয়নে ১,৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতলা ইউনিয়নে ১,৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ১,৬৮৮টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

রোজার মাসে ঈদকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ভোর থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রোজা রেখে সকাল থেকেই অসহায় ও নিম্ন আয়ের মানুষরা লাইনে দাঁড়িয়ে তাদের প্রাপ্য চাল সংগ্রহ করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী (ট্যাগ অফিসার) সাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খোকন বিশ্বাস, কম্পিউটার অপারেটর শংকর রায়, মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন ও কামেরন নেসা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শাজাহান হাওলাদার, মোঃ ফারুক মোল্লা, শাহিন হাং, বাবুল চৌধুরী, সাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নান্নু বালী, আব্দুল জব্বার হাওলাদার, জামাল বিশ্বাস, ইসাহাক বালী, মাওলানা মোজাম্মেল হক বালী, বিমল দাস, আতিয়ার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতলা ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে, যাতে তারা ঈদের আনন্দ কিছুটা হলেও স্বস্তির সাথে উদযাপন করতে পারেন।

স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status