|
সোনারগাঁয়ে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর উদ্যোগে ৩২শ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর উদ্যোগে ৩২শ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সোমবার (১৬ মার্চ) সকালে বৈদ্যের বাজার ইউনিয়নের তার নিজ বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৩২০০ অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান। স্থানীয়রা জানান, প্রতিবছরই ঈদকে সামনে রেখে হাজী আব্দুল্লাহ আল মামুন নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ান, যা এলাকায় প্রশংসিত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
