ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Monday, 16 March, 2026, 3:30 PM

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনজনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণ চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এখন স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করছে। যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে মহাসড়ক দুর্ঘটনা মুক্ত রাখা জরুরি। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম-মহাসড়কের ৯টি ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন করেছে বিআরটিএ।

রবিবার (১৫ মার্চ)  সকাল সাড়ে ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে লাল পতাকা স্থাপন করা হয়।

বাঁকগুলো হলো যথাক্রমে- চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্য সংলগ্ন বাঁক, লোহাগাড়া-চুনতির জাঙ্গালিয়া বাঁক, চুনতির ডেপুটি বাজারের আগের বাঁক, চুনতির ডেপুটি বাজারের পরের বাঁক, চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক, লোহাগাড়া রাজাঘাটা বাঁক, সাতকানিয়া মিঠা দীঘি সংলগ্ন বাঁক, চন্দনাইশ খানহাট পুকুর সংলগ্ন বাঁক,  পটিয়ার পাইরোল মাজার সংলগ্ন বাঁক।

চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে লাল পতাকা স্থাপন করে। চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রত্যেকটি বাঁকে সারিবদ্ধভাবে ৫টি করে উভয়মুখী মোট ১০টি লাল পতাকা স্থাপন করা হয়।

উথুয়াইনু চৌধুরী বলেন, আশা করছি, সতর্কতামূলক চিহ্ন হিসেবে লাল পতাকাগুলো অতি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে চালকদেরকে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বনে সহায়তা ও সচেতন করবে। যাতে করে ঈদে কমবে দুর্ঘটনা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status