|
ট্রাস্ট-ই রেসপন্সিবল এআই সার্টিফিকেশন পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
নতুন সময় ডেস্ক
|
![]() ট্রাস্ট-ই রেসপন্সিবল এআই সার্টিফিকেশন পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট একটি প্রতিষ্ঠান কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি, ব্যবহার এবং ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালনা করে, তার ওপর ভিত্তি করে ট্রাস্ট-ই রেসপন্সিবল এআই সার্টিফিকেশন মূল্যায়ন করে। এ বছর ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট তাদের ক্লায়েন্ট-ফেসিং অ্যাপ্লিকেশন ও ইন্টার্নাল সিস্টেম মূল্যায়নের মাধ্যমে এই সার্টিফিকেশন অর্জন করেছে। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট-এর মূল সমাধানগুলো এআই ব্যবহৃত, যা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। প্রতিষ্ঠানটি গঠনমূলক শাসন কাঠামো অনুযায়ী পরিচালিত হয়। ফলে এআই নীতিমালা ও ডেটা ব্যবস্থাপনার মান অনুযায়ী তাদের প্রযুক্তিগুলো তৈরি ও ব্যবহৃত হয়। এই সার্টিফিকেশন প্রমাণ করে যে, ব্যবসায়িক কর্মকাণ্ডে এআই-এর ব্যবহার বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রিত ও নিয়মিত ব্যবহার নিশ্চিতে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া মিডেল ইস্ট লিমিটেড-এর অধীনস্থ ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইটিকস প্রাইভেট লিমিটেড এআই-চালিত সমাধান প্রদানের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্তিত করছে। এই প্রযুক্তি ব্যবহারে প্রতিষ্ঠানগুলো আরও উন্নত ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা পাচ্ছে। এই স্বীকৃতি প্রমাণ করে যে, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট তাদের বিশ্বব্যাপি নেটওয়ার্কে নির্ভরযোগ্য ডেটা ও উন্নত বিশ্লেষণ দায়িত্বশীলভাবে ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
