ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 March, 2026, 10:02 AM
সর্বশেষ আপডেট: Monday, 16 March, 2026, 10:04 AM

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি নারী নির্যাতনের অভিযোগ আনেন। তারই ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে শাস্তি দিয়েছিল। এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। তাই নারী এশিয়া কাপ ফুটবল কাভার করতে এসে তার সঙ্গে দেখা করার আগ্রহ ছিল সাংবাদিকদের। 

বাংলাদেশের সাংবাদিকদের অনেকে সিডনিতে দুই সপ্তাহ অবস্থান করেছেন। এই সময়ের মধ্যে অনেকে জাহানারার সঙ্গে যোগাযোগ করলেও তিনি ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি। অভিযোগের বিষয় বাদেই অস্ট্রেলিয়ায় তার ক্রিকেট বা দিন কেমন যাচ্ছে এ নিয়েও তিনি তেমন কিছু বলতে বা জানাতে আগ্রহী নন। 

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস সিডনির একাডেমিতে কোচিং করান। আবার নিজেও খেলেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবর রহমান সেলিম পার্থে একাডেমি গড়েছেন। সেখানে তার একাডেমিতে অস্ট্রেলিয়ান ও অন্য দেশের প্রবাসীরা ক্রিকেট শেখেন। জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা সিডনিতে তার ক্রিকেট সম্পৃক্ততা নিয়েও কিছু জানাতে চাননি। 

শ্রীলঙ্কার অনেক সাবেক ক্রিকেটার অস্ট্রেলিয়ায় থাকেন। বাংলাদেশ দলের সাবেক লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও সিডনিতে অবস্থান করছেন। তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তিনি ক্রিকেট নিয়ে আলাপে আগ্রহী নন, ‘আলোচনা করতে গেলে বাংলাদেশের প্রসঙ্গ আসবে, না করাই ভালো।’

হাথুরুসিংহের সঙ্গে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সম্পর্ক ভালো ছিল না। চুক্তি থাকা সত্ত্বেও বিসিবি সভাপতি বোর্ড মিটিং ছাড়া একক সিদ্ধান্তে হাথুরাসিংহেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এনিয়ে হাথুরুসিংহে বেশ সমালোচনা করেছিলেন। বিসিবির সঙ্গে তার সম্পর্ক তিক্ততায় শেষ হয়। 

হাথুরুসিংহে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার। অনেক দিন নানা দেশ ও ক্লাবে কোচিং করিয়েছেন। বাংলাদেশের প্রসঙ্গ বাদেও অনেক বিষয় রয়েছে আলোচনার। এরপরও তিনি আগ্রহী নন, ‘আসলে এখানে ( সিডনি) ক্রিকেট নিয়ে আলাপ করতে চাই না।’ ক্রিকেটের বিষয় এড়িয়ে যেতে চাইলেও নারী এশিয়া কাপ কাভার করতে আসার বাংলাদেশের নারী ফুটবল নিয়ে জিজ্ঞেস করলেন, ‘বাংলাদেশের নারী ফুটবল কেমন খেলছে? নারী ফুটবল এগিয়ে যাক শুভকামনা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status