ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
মাংস খেতে চাওয়ায় বৃদ্ধ মাকে মারধর, কলসি গলায় ঝুলিয়ে বাজারে ঘোরানো হলো ছেলেকে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 March, 2026, 12:53 AM
সর্বশেষ আপডেট: Monday, 16 March, 2026, 5:57 PM

মাংস খেতে চাওয়ায় বৃদ্ধ মাকে মারধর, কলসি গলায় ঝুলিয়ে বাজারে ঘোরানো হলো ছেলেকে

মাংস খেতে চাওয়ায় বৃদ্ধ মাকে মারধর, কলসি গলায় ঝুলিয়ে বাজারে ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধ মা ভোররাতে সাহ্‌রি খাওয়ার সময় ছেলের ঘরে রান্না করা একটু ছাগলের মাংস খেতে চেয়েছিলেন। ছেলে (৩৬) মাংস না দিয়ে উল্টো মাকে মারধর করেন। মা ভোররাতেই কাঁদতে কাঁদতে বিচার নিয়ে হাজির হন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যান আজ রোববার সকালে অভিযুক্ত ছেলেকে চৌকিদার (গ্রাম পুলিশ) দিয়ে ধরে আনেন। পরে ইউনিয়ন পরিষদে প্রকাশ্য সালিসে ছেলের গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে স্থানীয় বাজার ঘোরানো হয়।

ঘটনাটি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের একটি গ্রামের। ওই ঘটনায় আজ রোববার সকালে ছাতারপাইয়া বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে সালিস করেন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। চেয়ারম্যানের সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হয়।


ভিডিওতে চেয়ারম্যান আবদুর রহমান উপস্থিত লোকজনের উদ্দেশে আরও বলতে শোনা যায়, ‘এ রকম কোনো ব্যক্তি যদি মাকে ভাত না দেয়, মারধর করে তাহলে বিচার নিয়ে আমাদের কাছে আসবেন, কোনো জেলজুলুমের দরকার নাই। বিচার আমরা করব।’

পরে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চেয়ারম্যান আবদুর রহমান বলেন, বৃদ্ধ মা ছেলের ঘরে ছাগলের মাংস রান্না হয়েছে শুনে গত শনিবার ভোররাতে সাহ্‌রি খাওয়ার সময় এক টুকরো মাংস চেয়েছিলেন। ছেলে মাংস তো দেননি, উল্টো মাকে মারধর করেছেন। লাথির পর লাথি দিয়েছেন। ভোররাতেই মা কাঁদতে কাঁদতে তাঁর বাড়িতে এসে ঘটনাটি অবহিত করে বিচারপ্রার্থী হন। এরপর আজ সকালে তিনি চৌকিদার পাঠিয়ে ধরে এনে বিচারের ব্যবস্থা করেন।

মাকে মারধরের অভিযোগে ছেলেকে ধরে এনে সালিসে গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানোর ঘটনা তিনি পরস্পরের মুখে শুনেছেন বলে উল্লেখ করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। তিনি বলেন, গ্রাম্য সালিসে আদালত করার তাঁর অধিকার আছে। কিন্তু এ ধরনের বিচারব্যবস্থার কথা আগে তিনি শোনেননি। বিষয়টি দৃষ্টিকটু। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status