ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম শহরে অটোরিকসার ধাক্কায় আইনজীবীর সহকারী নিহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 9:00 PM

কুড়িগ্রাম শহরে অটোরিকসার ধাক্কায় আইনজীবীর সহকারী নিহত

কুড়িগ্রাম শহরে অটোরিকসার ধাক্কায় আইনজীবীর সহকারী নিহত

কুড়িগ্রাম পৌর শহরে অটোরিকসার ধাক্কায় বাইসাইকেল আরোহী এক আইনজীবীর সহকারী(মহুরি) নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত আমিনুল ইসলাম (৪৫) কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের নওয়াবস গ্রামের হায়দার আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, আমিনুল ইসলাম বাইসাইকেল নিয়ে কুড়িগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন। পথে জজ কোর্ট মোড়ে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে আমিনুল ইসলাম গুরুতর আহত হন। তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status