|
ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় হিনা খান
নতুন সময় ডেস্ক
|
![]() ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় হিনা খান একই সময়ে পেশাদার আলোকচিত্রীদের হুড়োহুড়ি ও চিৎকার-চেঁচামেচিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা ব্যর্থ হলে হিনা খান নিজেই এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান এবং চিৎকার করে বিশৃঙ্খলা বন্ধ করতে বলেন। অভিনেত্রীর কঠোর অবস্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে বর্তমানে সুস্থতার পথে রয়েছেন হিনা খান। অসুস্থতা জয় করে নিয়মিত কাজে ফিরলেও জনসমাগমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে বেশ বিড়ম্বনায় ফেলেছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই তার পক্ষ নিয়ে আলোকচিত্রীদের অপেশাদার আচরণের সমালোচনা করেছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
