|
কম দামি আইফোন ১৭ই মডেল আনল অ্যাপল
নতুন সময় ডেস্ক
|
![]() কম দামি আইফোন ১৭ই মডেল আনল অ্যাপল প্রযুক্তি সাময়িকী টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, আইফোন-১৭ইতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের সর্বশেষ প্রজন্মের এ১৯ চিপ, যা উন্নত ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে ৬-কোর সিপিইউ, যা আইফোন ১১ এর তুলনায় প্রায় দুই গুণ দ্রুত। এছাড়া রয়েছে ৪-কোর জিপিইউ, যেখানে নিউরাল অ্যাক্সিলারেটর, কনসোল-লেভেলের গেমিং এবং হার্ডওয়্যার-অ্যাক্সেলারেটেড রে ট্রেসিং যুক্ত আছে। ফোনটিতে আরও আছে ১৬-কোর নিউরাল ইঞ্জিন, যা বিশেষভাবে জেনারেটিভ এআই মডেলের জন্য অপ্টিমাইজড। ডিসপ্লের ক্ষেত্রে আইফোন-১৭ইতে রয়েছে ৬ দশমিকি ১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার সর্বোচ্চ এইচডিআর উজ্জ্বলতা ১ হাজার ২০০ নিটস। স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড ২। এই ডিভাইসটি স্যাটেলাইট সুবিধাও দেবে। ফলে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই না থাকলেও ব্যবহারকারীরা জরুরি এসওএসম, রোডসাইড অ্যাসিসট্যান্স, ম্যাসেজ ও ফাইন্ড মাই ব্যবহার করতে পারবেন। ৪ মার্চ থেকে আইফোন-১৭ইর প্রি-অর্ডার শুরু হয়েছে এবং ১১ মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে। এটি কালো, সাদা এবং সফট পিঙ্ক ম্যাট ফিনিশ এই তিনটি রঙে আসবে। ২৫৬ জিবি সংস্করণের জন্য শুরুর মূল্য ৫৯৯ মার্কিন ডলার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
