|
বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরীক্ষার উদ্বোধন করেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান। এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা একজন শিশুর মননশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। শিশুর মানসিক গঠনে সহ শিক্ষা কার্যক্রম হিসাবে ক্রিড়া ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। ধ্রুব সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সভাপতি বেতার ও টিভি শিল্পী ঝুলন দত্তের সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের স্নাতকোত্তর পাস করা বেতার ও টিভি শিল্পী শ্রাবন্তী দাশের সঞ্চালনায় এসময় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেসক্লাবের সহ সভাপতি চাইথোয়াইমং মারমা, সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ধ্রুব সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং বেতার ও টিভি শিল্পী স্বরুপ দেবনাথ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
