ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
টিকটক ভিডিও করতে গিয়ে শালবনে মিলল অর্ধগলিত লাশ, গাজীপুরে চাঞ্চল্য
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 26 February, 2026, 8:32 PM

টিকটক ভিডিও করতে গিয়ে শালবনে মিলল অর্ধগলিত লাশ, গাজীপুরে চাঞ্চল্য

টিকটক ভিডিও করতে গিয়ে শালবনে মিলল অর্ধগলিত লাশ, গাজীপুরে চাঞ্চল্য

গাজীপুরের শালবনের ভেতরে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পায় কয়েকজন কিশোর। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার বি কে বাড়ি সংলগ্ন বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশের শালবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন কিশোর নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ধারণের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। বৃহস্পতিবার তারা শালবনের ভেতরে প্রবেশ করলে হঠাৎ তীব্র দুর্গন্ধ অনুভব করে। সন্দেহ হওয়ায় সামনে এগিয়ে গেলে মাটি চাপা অবস্থায় একটি লাশ দেখতে পায় তারা।

টিকটক ভিডিও করতে যাওয়া এক কিশোর জানায়, বনের ভেতরে ঢোকার পর দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে তারা মাটি চাপা দেওয়া লাশটি দেখতে পায়। তাদের দাবি, সম্ভবত শিয়াল মাটি খুঁড়ে ফেলায় লাশের কিছু অংশ উপরে উঠে আসে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাটি চাপা অবস্থায় এক অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি এখানে পুঁতে রাখা হয়েছিল।”

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে ডিবি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এছাড়া লাশটি ২০-২২ বছর বয়সী এক তরুণের বলে ধারণা পুলিশের। ওসি জানান আনুমানিক ২০ দিন পূর্বের লাশ বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status