ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত০২, আহত ০১
ইয়ারব হোসেন সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 26 February, 2026, 7:14 PM

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায়  নিহত০২, আহত ০১

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত০২, আহত ০১

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি আলমসাধু খাদে পড়ে দুইজন নিহত  হয়েছে।  আহত হয়েছে আরো দুই জন। নিহতদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার  ধুলিহর কোমরপুর গ্রামের এশার আলী ও জোরদিয়া গ্রামের মোতালেব। আহত হয়েছেন গোবদাড়ি গ্রামের আল-মামুম।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাটকেলঘাটা থানার ওসি ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান সাতক্ষীরা সদর থেকে গরু নিয়ে একটি আলম সাধু খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গরু হাটে যাচ্ছিলেন।  সাতক্ষীরা খুলনা  সড়কের পাটকেলঘাটার কুমির এলাকায় পৌঁছালে গরু নিয়ে   আলমসাধুটি  খাদে পড়ে যায়। কটন ঘটনাস্থলে একজন মারা যায়। পরে একজন হাসপাতালে মারা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status