চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতাল পরিদর্শণ করলেন এমপি বুলবুল
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Thursday, 26 February, 2026, 6:48 PM
চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতাল পরিদর্শণ করলেন এমপি বুলবুল
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শণ করেছেন সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যৗল্প তিনি এই পরিদর্শণ করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরী বিভাগ, বহির্বিভাগ ও রোগীদের সেবার মান ঘুরে দেখেন।
এ সময় তিনি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদাণ করেন। তিনি রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন।
ভূক্তভোগীরা হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়টি এমপি বুলবুলের নজরে আনলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কারণ জামায়াতে ইসলামীর ইশতেহারে এটাও সংযুক্ত ছিলো।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।