পাইকগাছায় বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন এমপির
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Thursday, 26 February, 2026, 6:35 PM
পাইকগাছায় বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন এমপির
খুলনার পাইকগাছায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার পরিদর্শন ও মনিটরিং করেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (খুলনা-০৬) মাওলানা আবুল কালাম আজাদ।
পরিদর্শনকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও অতিরিক্ত দামের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এরসাথে বর্ষা মৌসুমকে সামনে রেখে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন । তিনি জানান, রমজানের পবিত্রতা রক্ষা ও জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বীসহ ১১দলীয় জোটের নেতৃবৃন্দ।