ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
প্রেমের বিয়ের এক বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 February, 2026, 1:37 PM

প্রেমের বিয়ের এক বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রেমের বিয়ের এক বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মাদারীপুরে প্রেম করে বিয়ের এক বছরের মাথায় মিম আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রিয়াদ খান (একেএম আব্দুল্লাহ নোমান) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, বছরখানেক আগে রিয়াদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় মিম আক্তারের। এরপর দুজনে শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

বুধবার রাতে হঠাৎ মিমের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানায় রিয়াদ। খবর পেয়ে পুলিশ  নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পাঠানো হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে। এ সময় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এই ঘটনায় তদন্তপূর্বক দোষীর বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

নিহতের চাচা মো. খবির হাওলাদার বলেন, আমার ভাতিজির এমন মৃত্যু মেনে নিতে পারছি না। ওর বাবা নেই, ছোটবেলা থেকে আমি মিমকে বড় করেছি। এই ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীর বিচার চাই।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ছাড়া নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status