|
গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর কবরস্থান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব-১ এর সদস্যরা। ![]() গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড অভিযানের সময় তল্লাশি করে তার কাছ থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর জাল রেজিস্ট্রেশন সনদ এবং অন্য একজন চিকিৎসকের ডিগ্রি ব্যবহার করার প্রমাণ উদ্ধার করা হয়। জব্দ করা হয় সিলসহ প্রতারনায় ব্যবহৃত নানা সামগ্রী। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ভুয়া ডিগ্রি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। এ অপরাধে বিধি মোতাবেক তাকে আইনি সাজা প্রদান করা হয়। ![]() গাজীপুরে ভুয়া চিকৎসক জাল সনদ ও অন্যের ডিগ্রি ব্যবহার এক বছরের কারাদণ্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
