ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সাইকেলে এমপি, গ্রামজুড়ে চমক মানুষের খোঁজ নিতে কাপাসিয়ায়: সালাহউদ্দিন আইউবী
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 26 February, 2026, 11:12 AM
সর্বশেষ আপডেট: Thursday, 26 February, 2026, 11:15 AM

সাইকেলে এমপি, গ্রামজুড়ে চমক মানুষের খোঁজ নিতে কাপাসিয়ায়: সালাহউদ্দিন আইউবী

সাইকেলে এমপি, গ্রামজুড়ে চমক মানুষের খোঁজ নিতে কাপাসিয়ায়: সালাহউদ্দিন আইউবী

ভিআইপি বহর নয়, এবার সাইকেল চালিয়েই গ্রামবাসীর খোঁজ নিতে বের হলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। ব্যতিক্রমী এই উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভাইরাল হয়েছে।

বুধবার (২৫ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাইকেলে ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। প্রায় ৫৪ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাইকেল চালিয়ে গ্রামের সড়ক দিয়ে যেতে যেতে সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন সংসদ সদস্য।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“আমি সালাহউদ্দিন এমপি। আপনারা কেমন আছেন? আমি দাঁড়িপাল্লার সালাহউদ্দিন।”
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, “অনেকে নির্বাচিত হওয়ার পর আর এলাকায় দেখা যায় না। কিন্তু এমপি নিজেই আমাদের বাড়ির সামনে এসে খোঁজ নিয়েছেন— এটা সত্যিই ভালো লেগেছে।”

সাইকেল চালানোর পেছনের গল্প
সংসদ সদস্য জানান, সফরের সময় প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ সাইকেল চালিয়ে এসে তার সঙ্গে দেখা করতে চান। বৃদ্ধের আগ্রহ দেখে তাকে গাড়িতে উঠতে বলেন তিনি এবং নিজেই বৃদ্ধের সাইকেল চালিয়ে যাত্রা অব্যাহত রাখেন।

তিনি বলেন, “দীর্ঘদিন পর দুই চাকার সবচেয়ে প্রবীণ বাহন চালানোর সুযোগ হলো। মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার শক্তি।”

সাইকেলে এমপি, গ্রামজুড়ে চমক মানুষের খোঁজ নিতে কাপাসিয়ায়: সালাহউদ্দিন আইউবী

সাইকেলে এমপি, গ্রামজুড়ে চমক মানুষের খোঁজ নিতে কাপাসিয়ায়: সালাহউদ্দিন আইউবী

ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা
এর আগে একই দিন সকালে তার উদ্যোগে কাপাসিয়া উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তুরস্কভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা Hasene International–এর ‘হাসেনি রমজান খাদ্য প্যাকেজ বিতরণ ২০২৬’ কর্মসূচির আওতায় উপজেলার তিনটি স্থানে প্রায় ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেজে চাল, ডাল, তেলসহ ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল, যার মোট ওজন প্রায় ২৬ কেজি।

কপালেশ্বর গ্রামের বাসিন্দা আয়েশা বেগম বলেন, “রমজানের সময়ে এমন সহায়তা আমাদের জন্য অনেক বড় স্বস্তি।”

সংসদ সদস্য জানান, ঈদের আগে মোট ১,৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে পাঁচ হাজার পরিবারকে সহযোগিতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সামাজিক মাধ্যমে আলোচনা
সাইকেলে এমপির গ্রাম পরিদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ‘জনসংযোগের নতুন ধরণ’ হিসেবে মন্তব্য করছেন।

স্থানীয়দের মতে, সরাসরি মানুষের কাছে গিয়ে খোঁজ নেওয়ার এই উদ্যোগ জনপ্রতিনিধি ও জনগণের দূরত্ব কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status