ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তানি অধিনায়কের স্ত্রীর ক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 February, 2026, 10:10 AM

গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তানি অধিনায়কের স্ত্রীর ক্ষোভ

গালি দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না, পাকিস্তানি অধিনায়কের স্ত্রীর ক্ষোভ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান। এই হারের পর ক্রিকেটারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও সমালোচনা শুরু করেছেন সমর্থকরা।

পাকিস্তানি সমর্থকদের এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক সালমান আলি আগার স্ত্রী সাব্বা মানজার।

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সেমিফাইনালের পথ কঠিন হয়ে পড়লে ক্রিকেটারদের পরিবারের ওপর চড়াও হন সমর্থকরা। এর প্রতিবাদে সাব্বা মানজার এক বার্তায় লেখেন, ‘আমাকে বা আমার নির্দোষ সন্তানকে গালি দিলে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না।’ যদিও পরে তিনি পোস্টটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেন।

ম্যাচ শেষে নিজের হতাশা লুকাননি অধিনায়ক সালমান আলি আগাও। তিনি জানান, ব্যাট হাতে ভালো শুরু করলেও শেষটা আশানুরূপ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে হ্যারি ব্রুকের অনবদ্য সেঞ্চুরিতে ২ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা করে সালমান আগা বলেন, ‘মাঝে মাঝে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হয়। হ্যারি ব্রুক অসাধারণ খেলেছেন। আমাদের সংগ্রহ কিছুটা কম ছিল; আমরা সব চেষ্টা করেও তাকে থামাতে পারিনি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status