|
২৩ বছর পর বিরল অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() ২৩ বছর পর বিরল অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম টেস্ট হবে ১৩ থেকে ১৭ আগস্ট। ভেন্যু ম্যারারা স্টেডিয়াম, ডারউইন। দ্বিতীয় টেস্ট ২২ থেকে ২৬ আগস্ট। ম্যাচ হবে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে। ২০১৭ সালের পর এই দুই দেশের মধ্যে এটি প্রথম টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি হবে দ্বিতীয় সিরিজ। এর আগে তারা ২০০৩ সালে সেখানে খেলেছিল। ২০২০ সালে বাংলাদেশে সিরিজ হওয়ার কথা ছিল। কোভিডের কারণে তা বাতিল হয়। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে অজি মুল্লুকে খেলবে বাংলাদেশ। ২০০৩ সালে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া। ২০০৪ সালে তারা শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছিল। তবে ম্যাকেতে টেস্ট হতে যাচ্ছে এই প্রথম বারের মতো। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এখন যে আন্তর্জাতিক সূচি খুবই ঠাসা, তা গোপন কিছু নয়। আগস্ট মাসে খেলা যায়, এমন বিশ্বমানের ভেন্যু পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। এতে গ্রীষ্মের বাইরে টেস্ট খেলার আরেকটি সুযোগ তৈরি হয়েছে।’ এই সিরিজের আগে আগামী জুন মাসে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
