ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালে বিচার চলবে: চিফ প্রসিকিউটর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 8:15 PM

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালে বিচার চলবে: চিফ প্রসিকিউটর

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালে বিচার চলবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-এর নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালিত হবে। ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি তার অর্জিত জ্ঞান, মেধা ও শক্তি দিয়ে আইনের সঠিক প্রয়োগে ট্রাইব্যুনালকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানান।

গতকাল সোমবার বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। আইনের বাইরে কোনো নির্দেশনায় বিচার হবে না— অন্তত আমার সময়ে নয়।

তিনি তার দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া ও সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

নিজের রাজনৈতিক পটভূমির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি তিনি কৃতজ্ঞ, তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ার জন্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা থাকতে পারে না। ট্রাইব্যুনালে সব বিচার কার্যক্রম আইন অনুযায়ীই চলবে।”

তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই— যারা অপরাধের সঙ্গে জড়িত নন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। আর যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য শাস্তি পেতেই হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তার পূর্বসূরি তাজুল ইসলামের কাজের প্রশংসা করেন এবং দায়িত্ব পালনকালে তার অবদানের জন্য ধন্যবাদ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status