ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কালিয়াকৈরে বাড়ি নির্মাণে বাধা, অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 5:47 PM

কালিয়াকৈরে বাড়ি নির্মাণে বাধা, অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

কালিয়াকৈরে বাড়ি নির্মাণে বাধা, অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

২২ ফেব্রুয়ারি উপজেলার বাগ চাঁপাইর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রূপা আক্তার চারজনকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—আব্দুর রউফ, অনন্ত, অনিক ও মলি।

অভিযোগ সূত্রে জানা যায়, রূপা আক্তারের স্বামী সাজু মিয়া নিজ বাড়িতে নির্মাণকাজ শুরু করলে প্রতিবেশী আব্দুর রউফ বাধা দেন এবং হুমকি দেন। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে সাজু মিয়াকে হকস্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীকে রক্ষা করতে গেলে রূপা আক্তার শ্লীলতাহানির চেষ্টার শিকার হন বলেও দাবি করেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, সাজু মিয়ার নির্মাণাধীন ঘরের পাশেই আব্দুর রউফ মাটি কেটে গভীর গর্ত করছেন, যা ভবিষ্যতে ঘরটির ক্ষতির কারণ হতে পারে।

তবে অভিযুক্ত আব্দুর রউফ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তিনি নিজেও সাজু মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। মাটি কাটার বিষয়ে তিনি জানান, আর কাটবেন না।

এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই উজ্জ্বল মিয়া জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status