ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন, আইসিটি ভবনে হামলার অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 11:02 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন, আইসিটি ভবনে হামলার অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন, আইসিটি ভবনে হামলার অভিযোগ

হঠাৎ করে সেমিস্টার ফি বৃদ্ধি করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের সেমিস্টার ফি ৩ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা নির্ধারণের প্রতিবাদে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় এক মাস আগে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের দাবি আমলে নেননি। বরং ‘মানবাধিকারে উচ্চশিক্ষার কথা বলা নেই, তাই উচ্চশিক্ষার প্রয়োজনও নেই—যারা ২৪ হাজার টাকা দিতে পারবে না তারা চলে যেতে পারে’—এমন মন্তব্য করেন বলে দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের।

এর প্রতিবাদে রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষার্থীরা রোজা অবস্থায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধান না আসায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, এক পর্যায়ে ভিসি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসেন। এ সময় হঠাৎ বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারী সেখানে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের জোরপূর্বক আইসিটি ভবন থেকে বের করে দেন। অভিযোগ রয়েছে, তারা শিক্ষার্থীদের মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন, আইসিটি ভবনে হামলার অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন, আইসিটি ভবনে হামলার অভিযোগ

এ ঘটনায় এক নারী শিক্ষার্থী আহত হন এবং একজন শিক্ষার্থীর মাথা ফেটে যায় বলে জানা গেছে। এছাড়া আরও তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেন।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ ও আনসার সদস্য উপস্থিত থাকলেও তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো ভূমিকা রাখেননি। একই সঙ্গে সাংবাদিকদের ভবনের ভেতরে প্রবেশ করতে না দিয়ে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা ফি বৃদ্ধি প্রত্যাহার ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আশিক কবির চৌধুরী গণমাধ্যম'কে জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status