|
নভেম্বরে দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
নতুন সময় ডেস্ক
|
![]() নভেম্বরে দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়ানে শুরু হবে ২৩ নভেম্বর। এরপর সাদা বলের সিরিজ। ১-৭ ডিসেম্বর ইস্ট লন্ডন, গেবেখা ও কেপটাউনে তিনটি ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে- যথাক্রমে কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে। সেঞ্চুরিয়নে ১৮ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ। সোমবার প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশকে আতিথ্য দেওয়ার পর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা ঘরোয়া মৌসুম শেষ করবে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৭৬ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা। এই জয়ের পর ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
