|
ফাঁদে পড়ে কাঁদবে ইংল্যান্ড, আশায় পাকিস্তান শিবির
নতুন সময় ডেস্ক
|
![]() ফাঁদে পড়ে কাঁদবে ইংল্যান্ড, আশায় পাকিস্তান শিবির পাল্লেকেলেতে আজ দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে স্পিন দিয়েই ইংল্যান্ড বধের ছক কষছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় জয়ের জন্য মরিয়া পাকিস্তান। হারলে সেমিফাইনালে উঠতে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। জিতলে এক ম্যাচ বাকি থাকতে সেমির টিকিট পেয়ে যাবে ইংল্যান্ড। ইতিহাসও তাদের পক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে কখনো হারেনি ইংল্যান্ড। এবার নতুন ইতিহাস লিখতে চান এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২২০ রান করা পাকিস্তানের ব্যাটিং হিরো সাহিবজাদা ফারহান, ‘জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। ইংল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট পরিকল্পনা আছে আমাদের। শ্রীলংকার বিপক্ষে স্পিনে তাদের ভুগতে দেখেছি। শ্রীলংকার স্পিনার আছে দুজন, আমাদের পাঁচজন। ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নেবে তারা।’ অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য আলোচিত পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের পাশাপাশি সাইম আইয়ুব, আবরার আহমেদ, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজকে সামলাতে হবে ইংলিশদের। ইংল্যান্ডের মতো পাকিস্তানের ব্যাটিংও নড়বড়ে। পাল্লেকেলের মন্থর উইকেটে তাই পাকিস্তানও নাকাল হতে পারে ইংলিশ স্পিনে। এ মাঠেই স্বাগতিক শ্রীলংকাকে ৯৫ রানে গুঁড়িয়ে দিয়েছিলেন আদিল রশিদ, উইল জ্যাকস, লিয়াম ডসনরা। লড়াইটা তাই স্পিনের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
