ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
নকলায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ হাজার টাকা অর্থদন্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 February, 2026, 9:35 PM

নকলায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ হাজার টাকা অর্থদন্ড

নকলায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ হাজার টাকা অর্থদন্ড

শেরপুরের নকলায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। 

২৩ ফেবু্রুয়ারি সোমবার বিকেলে নকলা পৌর শহরে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। অভিযানকালে শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলামীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি জানান অভিযানকালে ২টি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত দোকান মালিকগণকে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ২টি মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status