|
উত্তরায় ধর্মীয় ও সামাজিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান “আলোকিত মাহে রমাদান” এর উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() উত্তরায় ধর্মীয় ও সামাজিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান “আলোকিত মাহে রমাদান” এর উদ্বোধন ২৩ ফেব্রুয়ারি ( সোমবার) বিকেল ৩টায় রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চে এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোর আদলে রমজান মাসকে আনন্দময় ও তাৎপর্যপূর্ণ করে তুলতে মুগ্ধ মঞ্চজুড়ে পুরো মাসব্যাপী বিশেষ সাজ-সজ্জা থাকবে। ভবিষ্যতে আলেম-উলামাদের অংশগ্রহণে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও আত্মপরিবর্তনের মাস। ব্যক্তিগত পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, একটি ন্যায়ভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গঠনে ইসলামের আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা রয়েছে। অনুষ্ঠানে রমাদানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরে কুরআন তেলাওয়াত, গজল, নাশিদ ও ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা সর্বোচ্চ ওলামা আম্মাইন পরিষদের সভাপতি নাজমুল হাসান কাসেমী (দামাত বারকাতুহুম), নির্বাহী সভাপতি হেফায়েতুল্লাহ আজহারী (দামাত বারকাতুহুম) এবং ঢাকা-১৮ আসনে নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি। বক্তারা বলেন, রমাদান আত্মসংযম, তাকওয়া ও নৈতিকতা অর্জনের মাস। সুদ, দুর্নীতি ও সকল অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এস এম জাহাঙ্গীর হোসেন জানান, পবিত্র রমাদানজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী ২০ রমজান পর্যন্ত প্রতিদিন বিকেলে সর্বস্তরের মানুষের জন্য কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
