|
রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ দোকানিকে জরিমানা
মিন্টু কান্তি নাথ
|
![]() রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ দোকানিকে জরিমানা আজ সোমবার উপজেলার রাজস্থলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার। অভিযানকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং ক্রয়ের রশিদ সংরক্ষণে ব্যর্থতা, বাজারে খোলা ভাবে বয়লার মুরগী বিক্রি করে অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার অভিযোগে এক মুরগী ব্যবসায়ী খায়েজা আহম্মদ কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ![]() রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ দোকানিকে জরিমানা অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
