|
এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু এম,পি গাজী নজরুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, স্থান কাল ভেদে জীবনের সকল ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা বিশেষ সফলতা বয়ে আনে। সকলের বাড়ি, অফিস অঙিনা, রাস্তা ঘাট, হাট-বাজার সর্বদা পরিস্কার পরিচ্ছন্নতা রাখা উচিৎ।এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম সহ ডাক্তারদের সাথে মতবিনিময় করে হাসপাতালের রোগীদের সেবা নিয়ে খোঁজ খবর নেন। শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শ্যামনগর থানা ও নাসরুল উলুম মাদ্রাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
