|
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি অবৈধ চুন ও ঢালাই কারখানা গুঁড়িয়ে দিলো তিতাস
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি অবৈধ চুন ও ঢালাই কারখানা গুঁড়িয়ে দিলো তিতাস অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শফিউল আউয়াল। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার ৫টি স্পটে ভাট্টিগুলো শনাক্ত করা হয়। তিতাস কর্তৃপক্ষ জানায়, মোট ৩টি চুন কারখানার ৮টি ভাট্টি ধ্বংস করা হয়েছে। এর মধ্যে পিরোজপুর এলাকায় একটি সচল ভাট্টি এবং বাকিগুলোর বেজ এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ঝাউচর এলাকায় ২টি অবৈধ ঢালাই কারখানার ভাট্টি উচ্ছেদ করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এই অভিযানের ফলে প্রতি ঘণ্টায় মোট ১৭০০০ ঘনফুট লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে প্রতিদিন সরকারের প্রায় ২,১৩,৬০৬ টাকার সমপরিমাণ গ্যাস সাশ্রয় হবে। অভিযানে প্রায় ৩০ ফুট বিভিন্ন ব্যাসের অবৈধ পাইপ অপসারণ ও জব্দ করা হয়েছে। অভিযানকালে তিতাসের কারিগরি কর্মকর্তাদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
