ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে আ'লীগ কার্যালয় ভাংচুর!
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 23 February, 2026, 2:50 PM

ময়মনসিংহে আ'লীগ কার্যালয় ভাংচুর!

ময়মনসিংহে আ'লীগ কার্যালয় ভাংচুর!

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে পাবলিক টয়লেট নির্মান করা হবে বলে জানিয়েছেন জাতীয় "বিপ্লবী মঞ্চ" কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আয়াশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারী)  সকাল ১০টায় দলীয় কার্যালয়টি ভাঙচুর করার সময় তিনি এমন  মন্তব্য করেন।

আয়াশ বলেন, আমাদের ভাইয়ের রক্তে রাঙানো এ নতুন বাংলাদেশ পেয়েছি,  এদেশে ফ্যাসিবাদের কোন জায়গা হবে না। ২১ শে ফেব্রুয়ারীর দিনে নিষিদ্ধ সংগঠন  আওয়ামী দোসররা পুনরায় তাদের কার্যক্রম চালু করার জন্য জাতীয় পতাকা উত্তোলন করে। 

নির্বাচন পরবর্তী সময়ে সারা বাংলাদেশে ফ্যাসিবাদী দোসররা আবার মাথাচারা দিযে উঠছে। তারা কাদের ইন্ধনে আবার কার্যক্রম চালু করার চেষ্টা করছে। আমরা ছাত্র-জনতা সর্বাদাই সজাগ আছি। এ বাংলার মাটিতে যতদিন ফ্যাসিবাদের বিচার না হবে ততদিন তাদের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না।

আয়াশ অভিযোগ করে বলেন, সাগর হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন এদের এখনো গ্রেফতার করছে না। এসময় সাগর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আয়াশ ৪জন (রাজমিস্ত্রি) লেবার নিয়ে এসে প্রায় ঘন্টাখানেক সময় ধরে আওয়ামী লীগের  দলীয় কার্যালয়টি ভাঙচুর করে চলে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status