ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের খোলা চিঠি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 February, 2026, 11:02 AM

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের খোলা চিঠি

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের খোলা চিঠি

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই মহান আল্লাহ তায়ালার দরবারে জানাই অসীম শুকরিয়া ও কৃতজ্ঞতা, যিনি সকল ক্ষমতা ও মর্যাদার একমাত্র মালিক। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে দেশ পুনর্নির্মাণের সুযোগ পেয়েছি, সেই মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে পূর্ণ আস্থা রেখেছেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-কে, যাদের আদর্শ ও নেতৃত্ব আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে। আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছিÑশহীদদের চেতনা ও জাতীয় আদর্শ বুকে ধারণ করে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।

যুব সমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, প্রযুক্তিনির্ভর ও নৈতিকতায় বলীয়ান করে গড়ে তোলা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে আমার অঙ্গীকার। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।

আপনারা আপনাদের চিন্তা, উপদেশ ও অভিযোগ নির্দ্বিধায় আমাকে জানাবেন, কেননা আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়েই দেশের যুব ও ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের পথে এগিয়ে যেতে। খেলা ও খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে কাক্সিক্ষত অগ্রগতি সম্ভব নয়Ñএ বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। পাশাপাশি, সংবাদমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের জাতীয়তাবাদী সরকারের অন্যতম অঙ্গীকার, এবং এর বাস্তব প্রতিফলন অবশ্যই দেশের যুব ও ক্রীড়াঙ্গনেও প্রতীয়মান হবে।

আমি সবার কাছে আন্তরিকভাবে দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আপনাদের সমর্থন, আস্থা ও অংশগ্রহণই হবে আমাদের শক্তি। একসঙ্গে কাজ করলেই আমরা একটি দক্ষ, মর্যাদাপূর্ণ ও আন্তর্জাতিক মানের যুব ও ক্রীড়া কাঠামো গড়ে তুলতে সক্ষম হব, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন। সবার আগে বাংলাদেশ-আমিনুল হক, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status