ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 February, 2026, 10:44 AM

নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

এএফসি নারী এশিয়ান কাপ খেলতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ শেষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ায় পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, নিরাপদেই অস্ট্রেলিয়ায় পা রেখেছেন আফঈদা-ঋতুপর্ণারা।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞতা ও সাফল্যে বাংলাদেশের সঙ্গে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান এই শক্তিশালী দলগুলোর পার্থক্য অনেকটাই বড়। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের সঙ্গে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন কোচ পিটার বাটলার।

এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল।

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপ। ৩ মার্চ প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে সিডনিতে এবং উজবেকিস্তানের বিপক্ষে পার্থে খেলবে বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং স্থানীয় একটি দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সম্পন্ন করতেই নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status