|
বিশ্বকাপে খেলতে না পেরে কোমায় চলে গিয়েছিলেন ২ ক্রিকেটার
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বকাপে খেলতে না পেরে কোমায় চলে গিয়েছিলেন ২ ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয়। আসিফ নজরুল প্রথমে জানিয়েছিলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের। এর কিছুদিন পর তিনি ইউ-টার্ন নিয়ে জানান, বিসিবি ও ক্রিকেটারদের সিদ্ধান্তে খেলা হয়নি বিশ্বকাপে। তার এভাবে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ায় ক্ষুব্ধ সালাহউদ্দিন। তিনি জানান, হতাশা থেকে দুই ক্রিকেটার কোমায় (চূড়ান্ত বিষণ্নতা) চলে গিয়েছিলেন। শুক্রবার তিনি বলেন, ‘উনি (আসিফ নজরুল) একজন শিক্ষক মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ এভাবে মিথ্যা কথা বলছেন, আমরা এটা মেনে নিতে পারছি না। এটা আসলে মানার মতো না। কীভাবে মানবে? কী বলে এলো, আর কীভাবে ইউ-টার্ন নিল।’ সালাহউদ্দিন যোগ করেন, ‘একটা ছেলে যখন বিশ্বকাপে খেলে, তার ২৭ বছরের স্বপ্ন তাকে এখানে নিয়ে আসে। স্বপ্নটা আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিলেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত হলে তারা স্যাক্রিফাইস করল। যদি ক্ষতির কথা বলেন, ব্যক্তিগত ক্ষতির কথা আমি বলব না। একটা ছেলের স্বপ্নটা শেষ করে দিয়েছেন।’ বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটারদের হতাশা নানা জনের কথায় উঠে এসেছে। সালাহউদ্দিন জানালেন সেই ধাক্কা কতটা তীব্র ছিল কিছু ক্রিকেটারের জন্য। তিনি বলেন, ‘আমি তো জানি আমার দুই ক্রিকেটার কোমাতে চলে গিয়েছিল। পাঁচদিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তাদেরকে আমরা যে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, এটাই বেশি। আমার মনে হয়, এটাই সবচেয়ে বড় সাফল্য আমার কোচিং জীবনে যে, ওরা মাঠে এসে আবার রান করেছে।’ সালাহউদ্দিন বলেন, ‘চিন্তা করেন, বিশ্বকাপে খেলব আমরা, এক বছর আগে থেকেই স্বপ্ন দেখেছি। আমি না হয় কোচিং স্টাফ, ঠিক আছে। কিন্তু যে ক্রিকেটার, যে অধিনায়ক এক-দেড় বছর ধরে সে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছে। তার জন্য এটা কতটা বেদনাদায়ক, সে-ই ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, যতই অনুপ্রেরণা দিই, দিনশেষে তার জন্য এটা অনেক বড় ক্ষতি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
