ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে ফিরে ভালবাসায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
মোঃ জসিম উদ্দিন তুহিন , যশোর
প্রকাশ: Friday, 20 February, 2026, 9:09 PM

যশোরে ফিরে  ভালবাসায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে ফিরে ভালবাসায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে আগমনে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি)  যশোর সার্কিট হাউসে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তাকে বরণ করে নেওয়া হয়।এরপর বেলা সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী যশোর সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। পরে তিনি সার্কিট হাউস হল রুমে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
উল্লেখ্য, অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামও চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার পথ ধরে এবারই মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন অমিত। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের এই ভালোবাসা ও আস্থা তার আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনিন্দ্য ইসলাম অমিতের এই দুই দিনের সরকারি সফরে শুক্রবার বিকাল তিনটায় জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর ওলামাদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নিবেন। আগামিকাল শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগদান, দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় পরে বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে যোগদান করবেন।এছাড়াও আগামীকাল শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।নতুন প্রতিমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত যশোরবাসী আশা প্রকাশ করেন, তার হাত ধরে এ অঞ্চলের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। নেতাকর্মীরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status