ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কে এই সোফি শাইন, যাঁকে বিয়ে করতে যাচ্ছেন শিখর ধাওয়ান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 20 February, 2026, 7:38 PM

কে এই সোফি শাইন, যাঁকে বিয়ে করতে যাচ্ছেন শিখর ধাওয়ান

কে এই সোফি শাইন, যাঁকে বিয়ে করতে যাচ্ছেন শিখর ধাওয়ান

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান বাগদান সেরেছেন বান্ধবী সোফি শাইনের সঙ্গে। খবরটি অবশ্য এত দিনে পুরোনো হয়ে গেছে। নতুন খবর হলো, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা।

সোফি আয়ারল্যান্ডের লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘নর্দার্ন ট্রাস্ট করপোরেশন’-এর সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এ ছাড়া ১ বছরেরও বেশি সময় যুক্ত আছেন শিখর ধাওয়ান ফাউন্ডেশনের সঙ্গে।

সোফি ও শিখরের পরিচয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ২০২৩ সাল থেকে প্রেম করছেন এই জুটি। ২০২৪ সালের সেপ্টেম্বরে উভয়ে তাঁদের সম্পর্কের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে আনেন।

বছরখানেক একসঙ্গেই আছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে বিভিন্ন সময়ে ভাগ করে নেন স্থির হয়ে যাওয়া নিজেদের বিশেষ যৌথ আনন্দ-মুহূর্তগুলো।

বিয়ের তারিখ নির্দিষ্টভাবে জানা না গেলেও ইতিমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। সংগীত আয়োজনের ছবি শেয়ার করে ৪০ বছর বয়সী শিখর ধাওয়ান সোফিকে লিখেছেন—‘অলমোস্ট ধাওয়ানস’।
অর্থাৎ শিগগিরই এই জুটি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ভারতের দিল্লিতে। বিয়ের পর সোফির আবুধাবির বাড়িতে সংসার পাতবেন সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান আগে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় বক্সার আয়েশা মুখার্জিকে বিয়ে করেছিলেন। সেটি ছিল শিখরের প্রথম বিয়ে, আয়েশার দ্বিতীয়। ২০১২ সালে শিখর যখন আয়েশাকে বিয়ে করেন, তখন শিখরের বয়স ছিল ২৭ আর আয়েশার ৩৭ বছর।

পরিবারের বিরুদ্ধে গিয়ে আয়েশার আগের পক্ষের দুই কন্যা রিয়া ও আলিয়াকে নিয়ে মহা ধুমধামে বিয়ে করেছিলেন শিখর।

২০১৪ সালে তাঁদের ঘরে আসে জোরাবর শিখর। আর শিখর–আয়েশার ১১ বছরের দাম্পত্যজীবন শেষ হয় ২০২৩ সালে। অবশ্য ২০২১ সাল থেকেই আলাদা থাকছিলেন দুজন।
বিচ্ছেদের সময় আয়েশা ও শিখর উভয়েই উভয়ের বিরুদ্ধে মামলা করেন। তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে কম জলঘোলা হয়নি। ১১ বছরের জোরাবর বর্তমানে মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকে।

তবে শিখর চাইলে যেকোনো সময়ে দেখা করতে পারেন। বিচ্ছেদের পর মেলবোর্নে শিখরের বাড়িটি বড় অঙ্কের খোরপোশের একটা অংশ হিসেবে আয়েশাকে দিয়ে দিতে হয়েছে।
সেসব পেছনে ফেলে এবার নতুন করে ঘর বাঁধতে চলেছেন শিখর। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন শিখর ও সোফি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status