|
রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে ময়মনসিংহ জেলা প্রশাসন
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে ময়মনসিংহ জেলা প্রশাসন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর মেছুয়া বাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এ অভিযান চালানো হয়। এ সময় দোকানে দোকানে ঘুরে পণ্যের মূল্যতালিকা যাচাই, মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা। তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর-এর প্রতিনিধিরা। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “রমজানকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
