ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে সুলতানপুর মাদকের টাকা না পেয়ে বড় ভাইকে কুপিয়ে জখম
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 19 February, 2026, 4:19 PM

যশোরে সুলতানপুর মাদকের টাকা না পেয়ে বড় ভাইকে কুপিয়ে জখম

যশোরে সুলতানপুর মাদকের টাকা না পেয়ে বড় ভাইকে কুপিয়ে জখম

যশোরে মাদক সেবনের টাকা না পেয়ে আপন বড় ভাইকে চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে পলিটেকনিক রোডস্থ অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম অহেদ আলী অপু (৩০)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার রাশেদের ছেলে।

অভিযুক্ত বিবাদী মোমিন (২৬) ভিকটিমের আপন ছোট ভাই।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোমিন উত্তেজিত হয়ে ধারালো চাকু দিয়ে বড় ভাই অপুর মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।

ঘটনার পর আহত অপু নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিম বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় গুরুতর জখম থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status