ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
এমএলআইএস রোবটিকস ক্লাবের উদ্যোগে ইন্টার-স্কুল রোবোকন এক্স টেকফেস্ট সফলভাবে সম্পন্ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 February, 2026, 3:02 PM

এমএলআইএস রোবটিকস ক্লাবের উদ্যোগে ইন্টার-স্কুল রোবোকন এক্স টেকফেস্ট সফলভাবে সম্পন্ন

এমএলআইএস রোবটিকস ক্লাবের উদ্যোগে ইন্টার-স্কুল রোবোকন এক্স টেকফেস্ট সফলভাবে সম্পন্ন

ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল (এমএলআইএস)-এর রোবটিকস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ইন্টার-স্কুল রোবটিকস ও প্রযুক্তি উৎসব “রোবোকন এক্স টেকফেস্ট” সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের নেতৃত্বে উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সহযোগিতার এক ব্যতিক্রমী আয়োজন হিসেবে উৎসবটি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

গত ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনে রোবটিকস প্রতিযোগিতা, এআই-ভিত্তিক উদ্ভাবনী সমাধান, শিক্ষাভিত্তিক রোবটিকস প্রকল্প, সৃজনশীল কোডিং, ডিজিটাল প্রদর্শনী, ট্রাবলশুটিং চ্যালেঞ্জ এবং সমস্যাভিত্তিক প্রযুক্তি ধারণা উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা দলগতভাবে বাস্তব জীবনের সমস্যা সমাধানে প্রযুক্তির প্রয়োগ তুলে ধরেন, যা দর্শক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

রোবোকন এক্স টেকফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রোববার, ৮ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপ ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জেবা আলী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, কোনো ধারণা বাস্তবায়িত না হলে তার প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, এ ধরনের প্রযুক্তিভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ এবং সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. জাফর উদ্দিন বলেন, উদ্ভাবনই ভবিষ্যৎ সভ্যতার মূল চালিকাশক্তি। তিনি শিক্ষার্থীদের কৌতূহল ও প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে এমএলআইএস রোবটিকস ক্লাবের সভাপতি নুসাইবা নাজাহাত চিশতী উদ্বোধনী বক্তব্য দেন। তিনি বলেন, স্কুল পর্যায় থেকেই প্রযুক্তি ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

রোবোকন এক্স টেকফেস্ট ২০২৬-এর বিজয়ীরা হলেন—সামিন ইয়াসির (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ), রেতাজ আল রাহা (ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল) এবং তাহাফিম (ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল)। আয়োজকদের মতে, এই উৎসব ভবিষ্যৎ উদ্ভাবক ও প্রযুক্তিনির্ভর নেতৃত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এমএলআইএস রোবটিকস ক্লাবের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status