|
গাজীপুরে নির্বাচনী নিরাপত্তায় সেনা টহল জোরদার টঙ্গী ও কাপাসিয়ায় মোটরসাইকেল শোডাউন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে নির্বাচনী নিরাপত্তায় সেনা টহল জোরদার টঙ্গী ও কাপাসিয়ায় মোটরসাইকেল শোডাউন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি পরিচালিত হচ্ছে উপস্থিতিমূলক মোটরসাইকেল শোডাউন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর সক্রিয় টহল দেখা যায়। ![]() গাজীপুরে নির্বাচনী নিরাপত্তায় সেনা টহল জোরদার টঙ্গী ও কাপাসিয়ায় মোটরসাইকেল শোডাউন একইদিন দুপুর ২টার দিকে গাজীপুর–৪ (কাপাসিয়া) আসনের হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সেনাবাহিনীর মোটরসাইকেল টহল শোডাউন শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে সেনাবাহিনীর উপস্থিতি দৃশ্যমান করতে এই শোডাউন আয়োজন করা হয়। ![]() গাজীপুরে নির্বাচনী নিরাপত্তায় সেনা টহল জোরদার টঙ্গী ও কাপাসিয়ায় মোটরসাইকেল শোডাউন নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে সেনাবাহিনী নিয়মিত টহল চালাচ্ছে। ইতোমধ্যে সেনা সদস্য সংখ্যা বৃদ্ধি ও টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। যেসব প্রত্যন্ত এলাকায় সাধারণ যানবাহন চলাচল কঠিন, সেখানে মোটরসাইকেলের মাধ্যমে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, জোরদার নিরাপত্তা তৎপরতায় পুরো নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
