ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাই সেগুন আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 February, 2026, 8:04 PM

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাই সেগুন আটক

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাই সেগুন আটক

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের বড় ভাই ও গণপূর্ত ঠিকাদার সমিতির সহ-সভাপতি ওসমান আলী ওরফে সেগুনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খুলশী থানার ইমপেরিয়াল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, খুলশী থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। আপাতত তাকে থানার বাইরে একটি স্থানে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ৫ নভেম্বর নগরীর চালিতাতলী হাজির পোল এলাকায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগের সময় গুলিতে নিহত হন চট্টগ্রামের আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওসমান আলীকে আটক করা হয়েছে।

জানা গেছে, একসময় এইট মার্ডারের আসামি ও সাজ্জাদ হোসেন খানের সহযোগী হিসেবে আলোচনায় আসেন বাবলা। পরবর্তীতে গুরু সাজ্জাদের সঙ্গে বিরোধ দেখা দিলে আলাদা দল গঠন করেন তিনি। তখন গুরু সাজ্জাদের আরেক সহযোগী ছোট সাজ্জাদ তাকে দেখে নেওয়ার হুমকি দেন। বড় সাজ্জাদের নির্দেশনায় সরোয়ারকে টার্গেট করে একাধিকবার হামলার ঘটনা ঘটে। প্রতিবারই প্রাণে বেঁচে গেলে সবশেষ ৫ নভেম্বর ঘটনায় আর রেহাই পাননি তিনি। একেবারে পিঠে পিস্তল ঠেকিয়ে করা কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ে বাবলার শরীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status