|
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারির পাশাপাশি ওই জমির বিষয়ে সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, কর্ণফুলী নদী রক্ষায় এইচআরপিবির (হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ) করা জনস্বার্থের মামলায় হাইকোর্ট রায় দিয়ে কয়েক দফা নির্দেশনা দেন এবং জরিপ অনুসারে কর্ণফুলী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ওই নির্দেশনা অমান্য করে কর্ণফুলী নদীর অংশ যা জরিপে নদী হিসেবে দেখানো হয়েছে, সেটি সিটি করপোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সে কারণে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, মেম্বার শহিদুল আলম, কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ রায়হান উদ্দিনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করায় কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তি দেওয়া হবে না সেই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। আদালত পৃথক আদেশে ফিরিঙ্গি বাজার মৌজার (বিআরএস দাগ নম্বর ৬০১) ওই জমি সংক্রান্ত বিষয়ে পরবর্তী সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
