|
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে রহস্যজনকভাবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে রহস্যজনকভাবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার স্থানীয়রা জানান, সকালে পথচারীরা মহাসড়কের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানায় খবর দেন। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
