|
ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শনিবার (৭ই ফেব্রুয়ারি) সকাল ১২টায় ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেবা কেন্দ্রের সামনে এসে শেষ হয়। র্যালিতে প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে। র্যালি শেষে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী। আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালীউল্লাহ মন্ডল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব,বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় ইশারা ভাষার ব্যবহারকে আরও সম্প্রসারিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিরা মূলধারার সমাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। একই সঙ্গে তারা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান।এ সময় ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
