ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গুইমারায় বিএনপি প্রার্থীর পক্ষে মারমা মহিলা ঐক্য পরিষদের মতবিনিময় সভা
মাঈন উদ্দিন বাবলু, গুইমারা
প্রকাশ: Saturday, 7 February, 2026, 7:40 PM

গুইমারায় বিএনপি প্রার্থীর পক্ষে মারমা মহিলা ঐক্য পরিষদের মতবিনিময় সভা

গুইমারায় বিএনপি প্রার্থীর পক্ষে মারমা মহিলা ঐক্য পরিষদের মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ, গুইমারা, খাগড়াছড়ির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি হ্লাউচিং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া জিনাত বিথী বলেন, “আমরা নারীরা যেন পিছিয়ে না থাকি—হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে চাই। খাগড়াছড়িতে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

গুইমারায় বিএনপি প্রার্থীর পক্ষে মারমা মহিলা ঐক্য পরিষদের মতবিনিময় সভা

গুইমারায় বিএনপি প্রার্থীর পক্ষে মারমা মহিলা ঐক্য পরিষদের মতবিনিময় সভা

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিমা, মহিলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নেত্রী ওয়াম্রাসং মারমা,বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক কংপ্রু মারমা, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, যুব ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক চাইলাপ্রু মারমা ও মহিলা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক  ওয়াম্রাসং প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status