ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মোহাম্মদপুরে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 February, 2026, 7:20 PM

মোহাম্মদপুরে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ আটক

মোহাম্মদপুরে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ আটক

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ কে আটক করেছে সেনাবাহিনী।৭ ফেব্রুয়ারি গভীর রাতে পরিচালিত অভিযানে বসিলা আর্মি ক্যাম্প নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মোঃ জাহিরুল ইসলাম (৪৪) নামের এক চিহ্নিত চাঁদাবাজকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃষি মার্কেট এলাকায় একটি অফিস দখল করে ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল । যদিও ব্যবসায়ীরা তার ভয়ে কখনও লিখিত কোন অভিযোগ দেয়নি। তবে মৌখিকভাবে বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিল। 

তার বাসায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী তার অফিসে অভিযান চালিয়ে আরেকটি একই ধরনের পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status