|
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নতুন বাংলাদেশ তৈরির নির্বাচন: ডা. শফিকুর রহমান
মোঃ জিয়াউল হক, পিরোজপুর
|
![]() আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নতুন বাংলাদেশ তৈরির নির্বাচন: ডা. শফিকুর রহমান আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সারে ৩টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, অতীতের ভোট কারচুপি ও নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের সংস্কৃতি আর চলবে না। ভবিষ্যতে কেউ ভোট চুরি বা কোনো ধরনের অনিয়মের চিন্তা করলে জামায়াতে ইসলামী কাউকে ছাড় দেবে না। ভোট রক্ষায় এখন থেকেই পাহারা শুরু হয়েছে বলেও জানান তিনি। যুবসমাজ প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, “আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না। আমরা কাজের ব্যবস্থা করে দিতে চাই। জাতি-ধর্ম কিংবা নারী-পুরুষের কোনো ভেদাভেদ নয়—যার হাতে যে কাজ শোভা পায় তাকেই সেই দায়িত্ব দেওয়া হবে।” ![]() আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নতুন বাংলাদেশ তৈরির নির্বাচন: ডা. শফিকুর রহমান ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে হাদী হত্যাকাণ্ডসহ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদ হত্যার বিচার করা হবে। একই সঙ্গে দেশের বাইরে পাচার হওয়া দেশের ১৮ কোটি মানুষের সম্পদ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে এবং তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ব্যয় করা হবে। তিনি বলেন, বাংলাদেশের যে এলাকা যত বেশি পিছিয়ে পড়েছে, উন্নয়ন সেখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে জামায়াত আমীর পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। পাশাপাশি পিরোজপুর-৩ আসনে এনসিপি মনোনীত ও জামায়াত সমর্থিত প্রার্থী ডা. শামীম হামিদীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন। সকাল থেকেই পিরোজপুর জেলার সাতটি উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন। এতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নারী সমর্থকদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে আমীরে জামায়াতের বক্তব্য শোনেন। সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান। এছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহুরুল হক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
