|
০৯ মামলার আসামি ‘সন্ত্রাসী’ জীবন সরকার গ্রেফতার: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() ০৯ মামলার আসামি ‘সন্ত্রাসী’ জীবন সরকার গ্রেফতার: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জীবন সরকার সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকার বাসিন্দা ও ভাওয়াল কলেজ ছাত্রলীগ নেতা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও চাঁদাবাজিসহ মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। এদিকে একই দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ২৩ জন আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
