ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে আত্মগোপনে থাকা খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেফতার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 7 February, 2026, 10:55 AM

রাজধানীতে আত্মগোপনে থাকা খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেফতার

রাজধানীতে আত্মগোপনে থাকা খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেফতার

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ।পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি পুলিশের একটি দল রফিকুল আলমকে গ্রেফতার করে ।

গ্রেফতারের সময় তিনি ওই এলাকায় আত্মগোপনে অবস্থান করছিলেন । পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল আলমের বিরুদ্ধে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৪৭টি মামলা রয়েছে । আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ ।

উল্লেখ্য, গ্রেফতারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status