|
৪৪তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪৯০ জন, বাদ পড়লেন ১৮৬
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৪৪তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪৯০ জন, বাদ পড়লেন ১৮৬ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর নিয়োগ পেলেন তারা। প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে নয়জন, কর ক্যাডারে ১১ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে বলেছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হবে। 'ত্রুটি বিচ্যুতি' কাটিয়ে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত মনোনয়ন দিয়ে গত ১১ নভেম্বর তৃতীয় বারের মত ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি। এর আগে গত ৩০ জুন প্রথম দফায় এ বিসিএসের ফল প্রকাশ করা হয়। ১ হাজার ৬৯০ জনকে উত্তীর্ণ করে প্রকাশিত ওই ফলে ৩০৩ জন প্রার্থী একই ক্যাডারে বা তাদের পছন্দক্রম অনুযায়ী নিচের ক্যাডারের পদে সুপারিশ পেয়েছিলেন বলে যোগদান করতে চাননি। তাই পরে ৬ নভেম্বর সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়, যেখানে কিছু 'ত্রুটি বিচ্যুতি' পাওয়ার কথা বলেছিল পিএসসি। ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
